দাবি

রাজশাহীর বাগমারা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালিত মোহনপুর উপজেলার বিষহরা প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয় সরকারীকরণের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাগমারা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি ও বিষহরা প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম সরকার। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সাহেব আলী, দুলাল হোসেন, আবদুস সামাদ প্রমুখ।