দারুস সালাম থানা বিএনপির সভাপতি রহমান গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম থানা বিএনপির সভাপতি আবদুর রহমানকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রোববার ভাঙচুর, চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, গাবতলী এলাকা থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রোববার ঢাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ রয়েছে।মির্জা ফখরুলের নিন্দা: আবদুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন-পীড়নের মাধ্যমে নিজেদের বাকশালী শাসন সুপ্রতিষ্ঠিত করতে চাইছে।