বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুরে আসছেন। ওই দিন দুপুরে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এক জনসভায় তিনি ভাষণ দেবেন। গত শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে এ কথা জানানো হয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব। সংবাদ সমেঞ্চলনে জানানো হয়, জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে।