দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আজ সোমবার। দিনাজপুর স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।
জেলা ক্রীড়া সংস্থার মোট ভোটার সংখ্যা ১৩৮ জন। একজন ভোটার ২৭টি পদের জন্য ভোট দেবেন।
ভোটাররা চারটি সহসভাপতি পদে, সাধারণ সম্পাদক পদে একটি, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে একটি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুটি, কোষাধ্যক্ষে একটি, নির্বাহী সদস্যপদে ১৪টি, উপজেলা ক্রীড়া সংস্থা থেকে সদস্য (সংরক্ষিত) দুটি ও মহিলা সদস্য (সংরক্ষিত) দুটি পদে ভোট দিতে পারবেন।
এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বী প্রথম আলোকে বলেন, ভোট দেওয়ার জন্য ভোটারদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে।