‘শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন প্রমুখ বক্তৃতা করেন।