ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি দুর্নীতির মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন। গতকাল জামিন পেয়েছেন বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী মোস্তফা হানিফ চৌধুরী ও শাহজাহান মিয়া।