দুই চাঁদাবাজ আটক

গাইবান্ধার বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন অফিসে চাঁদা দাবির অভিযোগে গত বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হচ্ছেন শহরের পশ্চিমপাড়ার রনি মিয়া (২৩) ও ফকিরপাড়ার বাবু মিয়া (২৭)। সম্প্রতি এসকেএস ফাউন্ডেশনে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে রনি, বাবুসহ স্থানীয় কতিপয় যুবক ১৮ জানুয়ারি ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের সহ-সমন্বয়কারী মাহফুজার রহমানের কাছে এক লাখ টাকা চাঁদা অথবা তাঁদের মনোনীত লোককে নিয়োগ দেওয়ার দাবি জানান।