দুই ট্রাকের সংঘর্ষ এক চালকের সহকারীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে এক চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর (৩০)। সাতকানিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার মাথায় একটি ট্রাক দাঁড় করানো ছিল। এ সময় কক্সবাজারগামী অপর একটি ট্রাক এটিকে ধাক্কা দিলে চলন্ত ট্রাকটির চালকের সহকারী জাহাঙ্গীর নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান।