বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ কার্যালয় থেকে গত মঙ্গলবার জাল নিবন্ধন তৈরির সঙ্গে জড়িত দুই দালালকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন কুমিল্লার চান্দিনার জহিরুল ইসলাম ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার সানু খান। তাঁদের এক মাসের কারাদণ্ড এবং দুজনকে যথাক্রমে ১০ ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।