রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে, বিএসটিআই আঞ্চলিক অফিসের সহযোগিতায় এবং র্যাব-৫-এর সমন্বয়ে কাটাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী হাকিম শিমুল আখতার মেসার্স সুমন ফুড ইন্ডাস্ট্রিজ ও মেসার্স রাশেদ খান বেকারি সিলগালাসহ ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং বিএসটিআইয়ের সনদবিহীন পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণের জন্য করা ওই জরিমানা কর্তৃপক্ষ পরিশোধ করে। এ সময় র্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর শফিক, বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা শাহাদত হোসেন ও ইবাদত মানিক উপস্থিত ছিলেন।