ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি নির্বাচনে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করতে আসায় দুই চেয়ারম্যান প্রার্থীকে মৌখিকভাবে সতর্ক করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান। গতকাল রোববার বেলা একটার দিকে ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলার গুণবহা ইউনিয়নের বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম ও চতুল ইউনিয়নের বিএনপির প্রার্থী শাহ মো. মঞ্জু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল নিয়ে উপজেলা পরিষদে মনোনয়নপত্র দাখিল করতে আসেন।