সাতক্ষীরার শ্যামনগরে গত শনিবার রাতে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় সুন্দরবনের দুই বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বনদস্যুরা হলেন শ্যামনগরের নুরনগর ইউনিয়নের হরিপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে সুজন রহমান (১৮) ও তাঁর ভগ্নিপতি কালীগঞ্জ উপজেলার কদমতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে আবদুস সবুর (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন জয়াখালী গ্রাম থেকে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিঞা বলেন, বনদস্যুদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।