সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুই ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ছয় ছিনতাইকারী আটক হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের তেলিজুরী আবদুল লতিফ-জুলেখা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটে।জনতা ছিনতাইকারীদের আটক করে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তবে নয়জন ছিনতাইকারীর মধ্যে তিনজন টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীরা হলেন গোয়াইনঘাটের কয়লা ও চাউল ব্যবসায়ী তমাল কৃষ্ণ পাল ও মতিউর রহমান।এ ঘটনায় তমাল কৃষ্ণ পাল বাদী হয়ে গতকাল শনিবার জৈন্তাপুর থানায় মামলা করেছেন।