ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার রাতে বগুড়ার আদমদীঘিতে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রেজাউল করিম বলেন, মাদক সেবনকারী দাইমপুর গ্রামের নূরুল ইসলামকে সাত মাস ও বশিপুর লোকোকলোনি এলাকার মো. নাসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই রাতে সান্তাহারে ৮০ বোতল ফেনসিডিলসহ বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের সাগর আলী ও ২০ গ্রাম হেরোইনসহ আদমদীঘির নশরৎপুর বাজারের আজাহার আলীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।