দুই শ্রমিকের মৃত্যু

নগরের খুলশী থানাধীন ফয়’স লেক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মো. বাবর ও মো. শহীদ। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে জানা গেছে। বাবর চাঁপাইনবাবগঞ্জ জেলার জালানগর থানার দেবীনগর গ্রামের মো. কাসেমের ছেলে। শহীদ নওগাঁ জেলার আত্রাই থানার রসুলপুর গ্রামের মো. আজাদের ছেলে।