গাজীপুরের টঙ্গীতে গতকাল শুক্রবার নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গাজী হানিফা (৪৫) ও রাসেল (৪০)। তাঁদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ কিছু জানায়নি।