দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এলাহীনগর এলাকায় ব্রহ্মপুত্র নদে গতকাল রোববার বালুভর্তি একটি নৌযান ডুবে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সিরাজুল ইসলাম (৪৫) ও মোতালেব (৩০)। এ ঘটনায় পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। জানা গেছে, সকাল সাতটার দিকে এলাহীনগর নয়াচর এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে তলা ফেটে এটি ব্রহ্মপুত্র নদে ডুবে যায়। এ সময় ওই দুজন নিখোঁজ হন। সন্ধ্যায় নিখোঁজ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বালুগীর ও পশ্চিম অলিনগর গ্রামে।