এ ক ন জ রে

দুজন খুন

ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার গ্রামে রূপচান মাঝি ও আবদুল মালেক মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওই জমির ধানের দখল নিতে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে রূপচান মাঝির ছেলে আলাউদ্দিন (৩৫) নিহত হন। এদিকে উপজেলার শশীভূষণ থানার চর হাসিনা বনে মনির হোসেন (২৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  ভোলা অফিস