সংসদ নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাশকতার পৃথক মামলায় উপজেলা ছাত্রদলের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ও সদস্য রেজাউল হাসান ভূঁইয়া। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।