নারায়ণগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে গতকাল রোববার এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নগরীর মণ্ডলপাড়ায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের পাশে অবস্থিত সেন্ট্রাল মেডিকেল সার্ভিস ও নিউ হেলথ কেয়ার নামের এ দুটি প্রতিষ্ঠানে গতকাল দুপুরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী হাকিম সিরাজাম মুনিরা বলেন, কর্মকর্তাদের কারও কোনো প্রাতিষ্ঠানিক সনদ না থাকা, প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ, একই সিরিঞ্জ বারবার ব্যবহার করা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ কয়েকটি অপরাধে প্রতিষ্ঠান দুটির চারজনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি