দুর্নীতি দমন কমিশনের (দুদক) শূন্য পদে কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি চূড়ান্ত করা হয়েছে। আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে এই কমিটির প্রধান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সা’দাত হুসাইন, হাইকোর্টের বিচারপতি এ কে ফজলুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সচিব আলী ইমাম মজুমদার এবং মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম।