সংক্ষেপ

দুদকে তলব

খাদ্য পরিদর্শক পদে ৪৪ জনকে নিয়োগে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তের জন্য এজাহারভুক্ত ৫৩ জনসহ ৫৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। এঁদের মধ্যে একজন যুগ্ম সচিব, দুজন উপসচিব, খাদ্য অধিদপ্তরের একজন পরিচালক রয়েছেন। গতকাল রোববার দুদকের উপপরিচালক হামিদুল হাসান ওই ৫৪ জনকে তলবি নোটিশ পাঠান।