দুর্নীতি দমন কমিশন আইনের (দুদক) সংশোধনী ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের জন্য পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল শনিবার দুপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্পিকার, আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব ও দুদকের চেয়ারম্যানের বরাবরে ওই নোটিশ পাঠানো হয়।
১০ নভেম্বর সংসদে দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল ২০১৩ পাস হয়। সংশোধনী অনুসারে সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুদক কোনো মামলা করতে পারবে না।
পরে আইনজীবী ইউনুস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে ওই সংশোধনী বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।