
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে এখন স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে তাঁর পরিবারের সদস্যরা প্রথম আলোকে এ কথা বলেন। তাঁরা বলেন, শুক্রবার দুপুরে বুকে ব্যথা উঠলে সাহাবুদ্দিনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা আজ শনিবার বলেছেন, দুদক কমিশনার এখন আশঙ্কামুক্ত। তাঁরা সকলের দোয়া চেয়েছেন।