বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে গতকাল মঙ্গলবার বিকেলে একটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী আজ বুধবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
ইউনুস আলী ওই পত্রের বরাদ দিয়ে জানান, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদান, ৪ ডিসেম্বর বাছাই, ১২ ডিসেম্বর প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ভোট হবে।