বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত বৃহস্পতিবার হিন্দুধর্মাবলম্বীদের ঘরে ঘরে জামাইষষ্ঠী পালনের মধ্য দিয়ে রসাল ফলের মাস বরণ করার উৎসব হয়েছে। এ উপলক্ষে মেয়ে-জামাইকে নিমন্ত্রণ করে আম, কাঁঠাল, লিচু, জামসহ মৌসুমি ফল খাওয়ানো হচ্ছে। এ ছাড়া জামাতাকে দেওয়া হয়েছে লুঙ্গি, গামছা ও গেঞ্জি।প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লাতিথিতে অর্থাৎ মাসের শেষ সপ্তাহের ২৬ তারিখে এ উৎসব করা হয়। হিন্দুধর্মাবলম্বীরা জামাতা ও সন্তানদের কল্যাণে এ উৎসব পালন করে থাকে। এ বছর সনাতনী পঞ্জিকামতে জ্যৈষ্ঠ ‘মলমাস’ হওয়ায় পয়লা আষাঢ় উৎসব করা হয়েছে।