চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের জন্য সিটি করপোরেশন আটটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিতে পাঁচজন ওয়ার্ড কাউন্সিলরসহ একাধিক কর্মকর্তা রয়েছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে পূজা অর্চনা করতে পারেন, তা তদারক করার জন্য এ কমিটিগুলো গঠন করা হয়েছে।সাধারণ সভায় আসন্ন কোরবানির ঈদে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির জন্য দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোকে ২০টি করে দুই ভাগে ভাগ করে এ কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি কমিটির দায়িত্বে থাকবেন একজন কাউন্সিলর।