দুর্ঘটনায় নিহত

গোপালগঞ্জে বাসের চাপায় ইয়ার আলী শেখ (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে উত্তেজিত জনতা। নিহত ইয়ার আলী শেখ কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সড়ইকান্দি গ্রামের মৃত রহম শেখের ছেলে। তিনি ফুকরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।