স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব দিলিপ কুমার দেবনাথকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা) করা হয়েছে। এই সহকারী সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব আনোয়ার ইসলাম সরকার স্বাক্ষরিত চিঠিতে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।
অভিযোগ রয়েছে, নাটোর ও রাজশাহী জেলায় স্থানীয় সরকার বিভাগের অধীনে বিভিন্ন উন্নয়ন ও প্রকল্প পরিদর্শন করে দিলিপ কুমার দেবনাথ বিভিন্নজনের কাছ থেকে উৎকোচ নিয়েছেন। জেলা পর্যায় উৎকোচ নেওয়ার এমন অভিযোগ আসার পরই তাত্ক্ষণিকভাবে তাঁকে ওএসডি করা হলো।