দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে মানববন্ধন

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন করেছে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বিপণিবিতান মোড়ে এ মানববন্ধন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মেজর ফয়সাল পাশা ও উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম মানববন্ধনে অংশ নেন। অন্যান্যের মধ্যে মানববন্ধনে অংশ নেন বেসরকারি সংস্থা ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা ও বিপণিবিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সভাপতি মোহাম্মদ সগীর।মানববন্ধনে এডাব, ইলমা, বর্ণালী, সিএসডিএফ, আইএসডিই, ঈশিকাসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।