বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।গত ৩০ মে ছিল জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করে ঢাকা মহানগর বিএনপি। গতকাল নগরের দয়াগঞ্জ, লোহারপুল, কাঠেরপুল, শহীদ ফারুক সরনিসহ বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেন খালেদা জিয়া। ইউএনবি।