দেশীয় কারখানায় নির্মিত হলো আরেকটি ট্রলার

দেশীয় কারখানায় তৈরি আরও একটি ট্রলার শিগগিরই গভীর সমুদ্রে মাছ শিকারে নামছে। গতকাল সোমবার দুপুরে ট্রলার নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ডের সামনে এ ট্রলার ক্রেতার কাছে হস্তান্তর করা হয়।
ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিকে ট্রলারটি বুঝিয়ে দেন। এ সময় দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ড হলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও ফিশার্স শিপইয়ার্ডের যৌথ উদ্যোগ।
নতুন নির্মিত ট্রলারটির নাম এফবি অ্যালায়েন্স-১। ট্রলারটি ৪১ মিটার লম্বা। এতে একসঙ্গে ২৫০ থেকে ৩০০ টন মাছ পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমায় সব প্রতিকূলতা মোকাবিলা করে ট্রলারটি মৎস্য আহরণে সক্ষম করে তোলা হয়েছে।