প্রবাসী বাংলাদেশি কর্মীরা সম্ভবত খুব শিগগিরই দেশে বিনা খরচে অর্থ পাঠাতে পারবেন। ওমানের মাসকাটে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ওমানে বসবাসরত বাংলাদেশি, বিশেষত নিম্ন আয়ের কর্মীদের জন্য এ সুযোগ কার্যকর করতে বাংলাদেশ সরকারকে সুপারিশ করা হয়েছে। রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ সরকারের একটি উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ওমানে ৭ লাখ ৪ হাজার ২৫৪ বাংলাদেশি কর্মী রয়েছেন। প্রতি মাসে তাঁরা দেশে গড়ে ২৫ থেকে ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় এক রিয়াল প্রায় ২০৯ টাকা) পাঠিয়ে থাকেন। মাসকাট ডেইলি