দেয়াল ধসে নারীর মৃত্যু

রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় দেয়ালচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জুলেখা বেগম (৭০)। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, জুলেখা বেগম পুকুরে গোসল করে বাড়ি ফিরছিলেন। এ সময় হাঠাৎ তার বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে।