এ ক ন জ রে

দোকান ছাই

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি মুদি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দোকানমালিক জসিম উদ্দিন অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁর ২১ হাজার ৬০০ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি