দোহারে নারী পাচারকারী সন্দেহে একজন আটক

নবাবগঞ্জের দোহার থানার ফুলতলা এলাকা থেকে গত বুধবার বিকেলে শিল্পী আক্তার (২৫) নামের এক নারীকে পাচারকারী সন্দেহে আটক করেছে এলাকাবাসী। পরে তাঁকে দোহার থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা হয়।