দোয়া মাহফিল

সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে গত শনিবার রাতে বোমা হামলায় নিহত মহানগর পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম স্মরণে সিলেট রেলওয়ে থানা-পুলিশের উদ্যোগে দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে সিলেট রেলওয়ে জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় সিফাত উল্লাহ জামে মসজিদের পেশ ইমাম। এতে সিলেট রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন, রেলওয়ে পুলিশ পরিদর্শক শ ম কামাল হোসেন, শহীদ উল্লাহ, ইমরান হোসেন, আবদুল আউয়াল, সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক শাহাবউদ্দিন শিহাব, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গুলজারসহ রেলস্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।