দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় নির্বাচন ২৭ ফেব্রুয়ারি

সারা দেশে দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এসব উপজেলায় যাঁরা নির্বাচন করতে চান, তাঁদের মনোনয়নপত্র জমা দিতে হবে ২ ফেব্রুয়ারির মধ্যে। মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে ৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারিতে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার এ তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন গত রোববার ১০২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।