পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির এক সভায় এ আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে রমজান মাসের পবিত্রতার কথা উপলব্ধি করে ব্যবসায়ীসহ সবাইকে পণ্যের সঠিক পরিমাপ করা, পাইকারি ও খুচরা বাজারে মূল্যের তালিকা টাঙানো এবং ফরমালিন ও কার্বাইডযুক্ত পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।