>আজ লক্ষ্মীপূজা। ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হলেন লক্ষ্মী। দেবীর কৃপা পেলে ধন-সম্পদে পরিপূর্ণ হবে ঘর, এই আশায় হিন্দু ধর্মাবলম্বীরা ঘরে ঘরে লক্ষ্মীপূজার আয়োজন করেন। ময়মনসিংহের কিছু ছবি নিয়ে আজকের ছবির গল্প।
লক্ষ্মীপূজা উপলক্ষে নানা ধরনের পটচিত্রের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।লক্ষ্মীপূজায় লাগে পদ্ম ফুল। সেটাই কিনছেন দুই ক্রেতা।পূজার জন্য নানা ফল কিনছেন এক ভক্ত।পূজা উপলক্ষে প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসেছেন বিক্রেতারা।লক্ষ্মীপূজার বাজার করতে বের হয়েছেন এক গৃহবধূ।লক্ষ্মী প্রতিমা নিয়ে বসেছেন এক বিক্রেতা।