সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির তিন লাখ তিন হাজার টাকা ফেরত পাঠানো হয়েছে। উপজেলার দুটি ইউনিয়নের তিনটি প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়াসহ নানাবিধ কারণে গত ২৫ জুন এ টাকা ফেরত গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।পিআইও মোহামঞ্চদ জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, দুটি ইউনিয়নের তিনটি প্রকল্প কমিটিকে একাধিকবার প্রকল্প কাজ শুরু করার তাগিদ দিলেও তারা তা বাস্তবায়ন করেনি। এ অবস্থায় ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।