ধরমপাশায় নৌকাডুবি দুজন নিখোঁজ

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে গতকাল রোববার নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।জানা গেছে, নিখোঁজ দুই শ্রমিক হলেন আমরুল ও মাজেদ। পাবনা ও কুষ্টিয়ার এ দুই বাসিন্দা ধান কাটতে সুনামগঞ্জে এসেছিলেন। গতকাল সকালে হালির হাওরে ধান কাটতে যাওয়ার পথে সুন্দরপুর খালে তাঁদের খেয়ানৌকা প্রবল বাতাসে ডুবে যায়।