সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নোয়াবন্দ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি ও মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বুলবুল আহমেদ মণ্ডল জানান, বাড়ির কাজ সঠিকভাবে না আনতে পারায় তৃতীয় শ্রেণীর ছাত্র কাজল মিয়া (৮) ও টিফিন পিরিয়ডের সময় শ্রেণীকক্ষে দুষ্টুমির অপরাধে পঞ্চম শ্রেণীর ছাত্র শামীম মিয়াকে মঙ্গলবার বেধড়ক পিটুনি ও মারধর করেন সহকারী শিক্ষক জাকির হোসেন।সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ অবস্থায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তাৎক্ষণিকভাবে এক জরুরি সভা ডেকে ওই শিক্ষকের বেতন-ভাতা বন্ধসহ তাঁকে সাময়িক বরখাস্ত করেছেন।