সংক্ষেপ

ধর্মসভা

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট নগরের আখালিয়ায় বৌদ্ধবিহারে গত মঙ্গলবার রাতে ধর্মসভা অনুষ্ঠিত হয়। প্রবারণা উদ্যাপন কমিটির আহ্বায়ক উৎপল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিলেট বৌদ্ধবিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভদন্ত আয়ু পাল মহাথের। সভায় ভদন্ত সম্বোধি ভিক্ষু ও ভদন্ত আনন্দ শ্রীমান বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন। পঞ্চশীল প্রার্থনা করেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, দিলীপ বড়ুয়া ও অরুণ বিকাশ চাকমা। ধর্মসভার আগে সন্ধ্যায় ফানুস উত্তোলন ও মোমবাতি প্রজ্বালন করা হয়।