চাঁদপুরের কচুয়ায় এক গৃহবধূকে (২৮) গণধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার নাউলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাখাওয়াত হোসেন ও আমির হোসেন। একদল দুর্বৃত্ত গত শনিবার নাউলা গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ওই গৃহবধূকে ধর্ষণ করে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে কচুয়া থানায় শাখাওয়াত, আমিরসহ আটজনকে আসামি করে মামলা করেন।