লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমণীগঞ্জ গ্রামে ২০০৪ সালের ২০ আগস্ট গভীর রাতে বাবার সামনে মেয়েকে ধর্ষণের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার বিকেলে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর ভারপ্রাপ্ত বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় দেন।
রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে ১ নম্বর আদর্শ গ্রামের খতিবর রহমান, একই উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের আরব আলী ও কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের দক্ষিণ মুশরত মদািত গ্রামের আইনুল হক। তাঁরা পলাতক।