জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উপজেলা সদরের খাদ্যগুদামে আমন ধান ক্রয়ের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা একরামুল হক প্রামাণিক ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন উপস্থিত ছিলেন। ফারুক হোসেন জানান, উপজেলায় ৯৪৩ মেট্রিক টন আমন ধান ৩২ টাকা দরে ক্রয় করা হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে।