ধামরাইয়ে ডাকাতি নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট

ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আটিগ্রাম গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে গত সোমবার রাতে হানা দিয়ে ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত দেড়টার দিকে একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। এর পর আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। যাদবপুর ইউনিয়নের সদস্য সোলায়মান মোল্লা ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।