বগুড়ার ধুনটে অবশেষে মসজিদের ইমাম হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আরিফুর রহমানকে (৩৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভানডাঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও বানিয়াগাতি গ্রামের মোহসিন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত ১০টার দিকে গোপালনগর ইউনিয়নের বলারবাড়ি গ্রামের কাজি মতিউর রহমান বানিয়াগাতি জামে মসজিদে ইমামতি শেষে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ইমামের স্ত্রী আরিফুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। থানা হাজতে আটক আরিফুর রহমান বলেন, ‘আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।’