মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে ধূমপানের দায়ে ১৩ জনকে ৫০ থেকে ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার জেলা তামাক নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নির্বাহী হাকিম পূর্ণেন্দু দেব এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন উজ্জ্বল হোসেন, আরমান হোসেন, আজাহার আলী, সাহাবউদ্দিন, মোশারফ হোসেন, রনি মিয়া, নাজমুল ইসলাম, বাদল হোসেন, পরশ আলী, আইনুদ্দিন শেখ, কয়েদ আলী, মোস্তাফা শেখ ও নুরুল ইসলাম। তাঁদের কাছ থেকে মোট ১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়। মানিকগঞ্জ প্রতিনিধি|